বিরোধীদলীয় চিফ হুইপের মুক্তির দাবিতে সেনবাগে বিএনপির মানববন্ধন
বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে নোয়াখালীর সেনবাগে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই পৌরসভা এবং আশপাশের এলাকা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসূচিস্থলে সমবেত হতে থাকেন। সকাল ১০টায় মানববন্ধন শুরু হয়। এ সময় দলীয় নেতা-কর্মী-সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিতে দেখা যায়।এ সময় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, বিএনপির নেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার, পৌর বিএনপির সভাপতি জাহিদুল হক, সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপির নেতা নূরনবী, আলী আক্কাছ, আবদুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি মির্জা মোহামঞ্চদ মোস্তফা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন প্রমুখ। বক্তারা বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে সরকারের দায়ের করা মামলাকে সাজানো উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করেন। অন্যথায় সেনবাগে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়।