প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় নৌমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিরোধীদলীয় নেত্রীর বয়স তো কম হলো না। তাঁর চোখে ছানি পড়েছে। ছানি অপারেশন করে দিলেই তিনি এই সরকারের নানা উন্নয়ন দেখতে পেতেন।নৌমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত এক পরিবার। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বিভিন্ন সময় জামায়াতের নেতাদের মুক্তি দাবি করেছেন। জনগণ এগুলো ক্ষমা করবে না।’