বিরোধীদলীয় নেত্রীর চোখে ছানি পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার চোখে ছানি পড়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল রোববার জাতীয় সংসদে নৌমন্ত্রী এ কথা বলেন। তিনি সরকারের নানা উন্নয়নকাজের বর্ণনা দিয়ে বলেন, বিরোধীদলীয় নেত্রীর বয়স তো কম হলো না। তাঁর চোখে ছানি পড়েছে। ছানি অপারেশন করে দিলেই তিনি এই সরকারের নানা উন্নয়ন দেখতে পেতেন।রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় নৌমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশকে একসময় মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল তলাবিহীন ঝুড়ি। কিন্তু যুক্তরাষ্ট্রই এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে। সারা বিশ্বই বলছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের প্রবৃদ্ধি বেড়েছে। সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১১তম। জামায়াত-বিএনপির সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত এক পরিবার। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বিভিন্ন সময় জামায়াতের নেতাদের মুক্তি দাবি করেছেন। জনগণ এগুলো ক্ষমা করবে না। বাংলার মাটিতে রাজাকারদের বিচার হবেই।’রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও আলোচনা করেন সাংসদ এ বি এম গোলাম মোস্তফা ও আকরাম হোসেন চৌধুরী।