প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, সরকার উপজেলা নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। দলের প্রার্থীদের নিশ্চিত
ভরাডুবি বুঝতে পেরে বিরোধী দল-সমর্থিত প্রার্থী ও ভোটারদের হয়রানি করছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন। উপজেলা নির্বাচন সামনে রেখে বিভিন্ন স্থানে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, গত বৃহস্পতি ও শুক্রবার চুয়াডাঙ্গা, গাইবান্ধা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।