প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ও সাংসদ শহীদউদ্দিন চৌধুরীর ৪ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি শহীদুল ইসলামের অবকাশকালীন বেঞ্চে তাঁরা হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানালে আদালত এ আদেশ দেন।আদালতে তাঁদের পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন এবং সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন। গত ১২ মার্চ জয়নাল আবদিন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ বিদেশে বসে অবৈধ ভিওআইপি ব্যবসা করেন বলে বক্তব্য দেন। এ ঘটনায় চট্টগ্রামে মুখ্য মহানগর হাকিম আদালতে ২৭ মার্চ আইনজীবী দীর্ঘতম বড়ুয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।