বিরোধীদলের নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে নাটক করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিরোধী দলের নেতা ফোন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নাটক করেছেন। তিনি ফোন বিকল হওয়ার কথা বলেছেন, অথচ মেকানিক পাঠানো হলো। কিন্তু তাঁকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে ১৪ দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিরোধী দলের নেতা কথা দিয়ে কথা রাখতে জানেন না। তাই তাঁর প্রতি দেশের জনগণেরও কোনো আস্থা নেই।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওসমান পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান ইউসুফ গাজী, পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুরের হাইমচর উপজেলায় মহিলা সমাবেশেও অংশ নেন। এর আগে মন্ত্রী পুরান বাজারে ২৮ অক্টোবর বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে নিহত কিশোর আরজুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।