প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার পৌরসভার রঘুনন্দনপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আবদুল খালেক (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। সদর মডেল থানা সূত্র জানায়, পারিবারিক একখণ্ড জমি নিয়ে আবদুল খালেকের সঙ্গে তাঁর ভাই জাহাঙ্গীর মিয়ার (৩৫) বিরোধ ছিল। এ নিয়ে গত শুক্রবার বিকেলে তাঁদের মধ্যে সংঘর্ষ হলে আবদুল খালেক গুরুতর আহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেলে নেওয়ার পর সন্ধ্যার দিকে তিনি মারা যান। মৌলভীবাজার প্রতিনিধি