বিরোধের জেরে কৃষকের ২৫০ কলাগাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বামনগাঁও গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার প্রতিপক্ষের লোকজন তায়েব আলী নামের এক কৃষকের আড়াই শতাধিক কলাগাছ কেটে নিয়ে গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার বামনগাঁও গ্রামে পৈতৃক সূত্রে ১০৫ শতক জমির মালিক হন তায়েব আলী। তিন বছর আগে প্রতিপক্ষ মাসুদ রানার লোকজন ওই জমিটি জবরদখলের হুমকি দেন। গতকাল শনিবার সকাল আটটার দিকে মাসুদ রানা ও তাঁর ভাড়া করা লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমির আড়াই শতাধিক কলাগাছ কেটে নিয়ে যান। এ সময় তাঁরা কৃষকের একটি গোয়ালঘরও ভেঙে ফেলেন।
এ ঘটনায় মাসুদ রানা, বাতেন মোল্লাসহ ২৫ জনের নামে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তায়েব আলী। তবে মাসুদ রানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।