বিল কপালিয়ায় জোয়ারাধার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিল কপালিয়ায় জোয়ারাধার (টিআরএম-টাইডল রিভার ম্যানেজমেন্ট) প্রকল্প পুনর্বহাল ও চালুর দাবিতে মানববন্ধন করেছে ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি। যশোরের অভয়নগর উপজেলার ফকিরহাট বাজারে গতকাল বুধবার বিকেলে সংগ্রাম কমিটি এ মানববন্ধন পালন করে।
বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলার ফকিরহাট বাজারের তালতলা-টেকারঘাট সড়কের ওপর মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা ছাড়াও এলাকার কয়েক শ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ‘নদী বাঁচাও-কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ এবং ‘ভবদহ সমস্যার স্থায়ী সমাধান চাই’ লেখা ব্যানার নিয়ে এ মানববন্ধনে যোগ দেন। এ সময় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।