বিল না দেওয়ায় পিআইও লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি বিল পাস না করায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদকে গত বুধবার বিকেলে লাঞ্ছিত করা হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, আবুল কালাম আজাদ অফিস শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন। সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডে অপেক্ষা করার সময় কয়েকজন যুবক এসে তাঁকে গালিগালাজ করে পেটাতে থাকে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে আবুল কালাম আজাদ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, গ্রামীণ অবকাঠামো কর্মসূচির একটি প্রকল্পের বিল অন্যায়ভাবে না দেওয়ায় তাঁকে এভাবে লাঞ্ছিত করা হয়েছে।