বিল সেচে মাছ শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের তিনটি বিলের পানি সেচযন্ত্র দিয়ে সেচে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। এতে মাছের প্রজনন হুমকিতে পড়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাছের প্রজনন রক্ষায় হাওরের বিলগুলোয় সেচযন্ত্র ব্যবহার করে মাছ ধরা আইনত নিষিদ্ধ। শুধু জাল টেনে মাছ ধরা যাবে। বিল ইজারার শর্তেও বিষয়টির উল্লেখ আছে।গত বুধবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের এলঙ্গী, চান্দের চ্যাপ্টি ও চান্দের বিলে কয়েকটি সেচযন্ত্র দিয়ে পানি সেচা হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলম গত বৃহস্পতিবার বলেন, ‘বিল সেচে কোনোভাবেই মাছ শিকার করা যাবে না। বিষয়টি কঠোরভাবে নজরদারি করতে হাওর এলাকার ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) চেয়ারম্যানদের কয়েক দিন আগে চিঠি দিয়েছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’