বিলবোর্ড অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি অবৈধ বিলবোর্ড অপসারণ করেছেন। গতকাল সোমবার দুপুরে নগরের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। করপোরেশন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত নগরের চেরাগী পাহাড় মোড়, নন্দন কানন এবং আমতল এলাকায় বিলবোর্ডগুলো অপসারণ করেন। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, করপোরেশনের অনুমতি না নিয়ে অজ্ঞাত ব্যক্তিরা অবৈধভাবে বিলবোর্ড স্থাপন করে। তাই এসব বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম