বিলবোর্ড অপসারণে অভিযান অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের বিলবোর্ড অপসারণে অভিযান অব্যাহত রেখেছে। গত সোমবার রাতে নগরের বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় ১২৬টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, সোমবার রাতে নগরের বহদ্দারহাট, আন্দরকিল্লা, দেওয়ানবাজার, কে সি দে রোড, নিউমার্কেট, পোর্ট কানেকটিং রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। তাঁর সঙ্গে চট্টগ্রাম জেলা প্রশাসনের চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন।
গত ১৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ছোট-বড় ১ হাজার ৭৪৮টি বিলবোর্ড অপসারণ করা হয়েছে।