প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরে অবৈধ বিলবোর্ড উচ্ছেদে অভিযান শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। গত সোমবার থেকে শুরু এ অভিযানে গতকাল পর্যন্ত ২০টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়েছে। সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মো. শরিফুজ্জামানের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগরের রিকাবীবাজার পয়েন্ট থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোড এলাকায় পরিচালিত অভিযানে ২০টি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, যেসব প্রতিষ্ঠান সিটি কর পরিশোধ করেনি, তাদের বিলবোর্ড অপসারণ করে কর আদায়ে বাধ্য করা হবে। নিজস্ব প্রতিবেদক, সিলেট|