বিলবোর্ড অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরে অনুমোদনহীন বিলবোর্ড ও যত্রতত্র ব্যানার-ফেস্টুন অপসারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানের নেতৃত্বে গতকাল দুপুর ১২টা থেকে এ অভিযান চালানো হয়। এ সময় আম্বরখানা মোড়ে একটি বিলবোর্ড অপসারণ করা হয়। অনুমোদনবিহীন এই বিলবোর্ডটি স্থাপন করেছিল ‘স্বপন এড’ নামের বিজ্ঞাপনী সংস্থা। এ সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।