বিলবোর্ড উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় শতাধিক অবৈধ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. সাদেকুর রহমান খান আদালত পরিচালনা করেন। সাদেকুর রহমান খান বলেন, উপজেলা পরিষদের এলাকায় শতাধিক অবৈধ বিলবোর্ড, রাজনৈতিক ফেস্টুন ও ব্যানার উচ্ছেদ করা হয়েছে। এ সময় দুই সিএনজিচালিত অটোরিকশা ও সাত ইজিবাইকের চালককে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।