বিলবোর্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ বিলবোর্ড অপসারণের দাবিতে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত সচেতন তরুণ প্রজন্ম।
এতে বক্তারা বলেন, বিলবোর্ড উচ্ছেদ করে নগরের সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য সিটি করপোরেশনকে আরও উদ্যমী হতে হবে।
মানববন্ধন ও সমাবেশ থেকে বিলবোর্ড অপসারণের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী বরাবরে খোলা চিঠি, নগরজুড়ে গণস্বাক্ষরতাকর্মসূচি, জনমত গঠন ইত্যাদি রয়েছে।
সম্মিলিত সচেতন তরুণ প্রজন্মের প্রধান সমন্বয়ক মাহমদুর রহমান, নোমান উল্লাহ বাহার, চাঁদের হাটের ইফতেখার উদ্দিন আহমেদ, সাঈদুল করিম প্রমুখ এ সময় বক্তব্য দেন।