বিলবোর্ড জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের সুবিদবাজারের আলী সেন্টারে ১ হাজার ৯০০ বর্গফুটের একটি অনুমোদনবিহীন বিলবোর্ড অপসারণ করা হয়েছে। গতকাল সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মো. শরিফুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এটি অপসারণ করেন। অবৈধ বিলবোর্ড অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে জানিয়ে সিটি করপোরেশনের নির্বাহী হাকিম বলেন, অবৈধ ও অনুমোদনবিহীন বিলবোর্ডের একটি তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী অভিযান চলবে।