বিলবোর্ড দেখিয়ে বিভ্রান্ত করা যাবে না: এম কে আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, বিলবোর্ডের মাধ্যমে সরকার অর্ধসত্য ও মিথ্যা প্রচার করছে। কিন্তু বিলবোর্ড দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে ছাত্রদল আয়োজিত ইফতার অনুষ্ঠানে এম কে আনোয়ার এ কথা বলেন। এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগের মিথ্যাচার জনগণ বিশ্বাস করে না। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রধানমন্ত্রীর নৌকায় ভোট চাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন নয়, হল-মার্ক, পদ্মা সেতু, ডেসটিনি ও ব্যাংক লুটের ধারাবাহিকতা রক্ষার জন্য আওয়ামী লীগ আবার ক্ষমতায় যেতে চায়। ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ, সিনিয়র সহসভাপতি বজলুল করিম চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।