বিলবোর্ড-পোস্টার সরানোর হিড়িক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে টাঙানো ডিজিটাল বিলবোর্ড ও দেয়ালে দেয়ালে সাঁটানো পোস্টার সরানোর হিড়িক পড়ে গেছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে সমর্থকেরা নিজ নিজ উদ্যোগে এসব অপসারণ করছেন।স্থানীয় লোকজন জানান, তফসিল ঘোষণার ছয় মাস আগে থেকেই মেয়র ও কাউন্সিলর পদের জন্য আগ্রহীরা পরিচিতি তুলে ধরাসহ দোয়া চেয়ে এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে শহরের বিভিন্ন মোড়ে ডিজিটাল বিলবোর্ড টাঙিয়ে দেন। একই সঙ্গে মহল্লায় মহল্লায় রঙিন পোস্টার সাঁটানো হয়। এতে করে পৌর শহরের দেয়ালগুলো পোস্টার আর বিলবোর্ডে ভরে যায়।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আজম জানান, একটি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত নির্বাচনী আচরণবিধি রক্ষা করা। সেদিক খেয়াল রেখেই বিলবোর্ড ও সরিয়ে সম্ভাব্য প্রার্থীরা সচেতনতার পরিচয় দিচ্ছেন।