বিলম্বিত অভিযোগ ও একজন অবসরপ্রাপ্তের বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালের অক্টোবরে তিনি চাকরি থেকে অবসর নিয়েছেন। গত বছরের অক্টোবর মাসে হঠাত্ অধিদপ্তর থেকে একটি চিঠি পেয়ে তিনি হতভম্ব। একটি পণ্য কেনায় অনিয়মের অভিযোগ এনে তাঁকে তিন লাখ ২০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে। তিনি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক আইইএম ইউনিটের অবসরপ্রাপ্ত এডিটর-কাম-ট্রান্সলেটর (অনুবাদক) আলতাফ হোসেন।গত ১০ অক্টোবর পরিবার পরিকল্পনা অধিদপ্তর আলতাফ হোসেনকে চিঠি দেয়। পরিচালক (প্রশাসন) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে আলতাফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ করা হয়, চাকরিরত অবস্থায় দরপত্র কমিটির সদস্যসচিব হিসেবে তিনি বাজারমূল্যের চেয়ে বেশি দামে পেশাদারি ডিজিটাল ক্যামেরা কিনেছেন এবং এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। এ কারণে ১১ নভেম্বরের মধ্যে সরকারি কোষাগারে তিন লাখ ২০ হাজার ৫০০ টাকা জমা দিতে বলা হয়।কাগজপত্রে দেখা যায়, ২০০৪ সালের ২১ অক্টোবর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের এক দাপ্তরিক আদেশে ওই ক্যামেরা কেনার জন্য সাত সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি পুনর্গঠন করা হয়। এই কমিটির সভাপতি করা হয় পরিচালক (আইইএম) শাহ নেওয়াজ আহমেদ। সাত সদস্যের ওই কমিটির সদস্যসচিব ছিলেন উপপরিচালক (আইইএম) আলতাফ হোসেন। কমিটির সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদনকারী কর্মকর্তা ছিলেন তত্কালীন মহাপরিচালক আজমল হোসেন আজাদ। তিনি বর্তমানে অতিরিক্ত সচিব ও সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা।কমিটির কার্যপরিধি হিসেবে পাঁচটি বিষয়ের উল্লেখ আছে। এর মধ্যে ঘ ধারায় বলা হয়েছে, ‘কমিটি কর্তৃক মূল্যায়িত দরপত্র মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর-এর অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করতে হবে।’সরকারি ক্রয় ও সংগ্রহ নীতিমালার অধ্যায়-২-এর প্রবিধান ৫(১) ধারায় বলা আছে, ক্রয় কমিটির প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত মনোনীত ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করবেন, যাতে প্রক্রিয়ার স্বচ্ছতায় উন্নতি হয়।অর্থাত্ ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম দেখা দিলে তার জন্য কমিটির প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত মনোনীত ব্যক্তির দায়ী হওয়ার কথা। অধিদপ্তরের তত্কালীন মহাপরিচালক কমিটির সেই সিদ্ধান্ত অনুমোদন করলেও তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। অভিযোগ আনা হয়নি অন্য পাঁচ সদস্যের বিরুদ্ধেরও।পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আমিনুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ওই ক্যামেরা কেনার জন্য গঠিত কমিটির সভাপতি জনাব শাহ নেওয়াজ ও সদস্যসচিব আলতাফ হোসেনকে টাকা জমা দিতে বলা হয়েছে। তবে অন্য পাঁচ সদস্যকে কোনো চিঠি দেওয়া হয়নি। তিনি দাবি করেন, সদস্যসচিবেরও কেনার ক্ষেত্রে দায় থাকে।এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, তারা নিজেরা কিছু করেননি। মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী চিঠি দিয়েছেন মাত্র। আলতাফ হোসেনকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনার যে তদন্ত হচ্ছে, এটা আলতাফ হোসেন জানতেন।’তবে আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তাঁকে এ বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি।আলতাফ হোসেন জানান, ২০০৫ সালের ১০ জানুয়ারি তাঁকে মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপপরিচালকের (মিডিয়া প্রোডাকশন) দায়িত্ব দেওয়া হয়। এই পদে যোগ দেওয়ার এক মাস ১৩ দিন পর তাঁকে একটি ডিজিটাল ক্যামেরার ক্রয়-সংক্রান্ত কমিটির সদস্য হিসেবে যুক্ত করা হয়। এবং এতে তাঁকে করা হয় কমিটির সদস্যসচিব।আলতাফ হোসেন ২০ ডিসেম্বর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালককে (প্রশাসন) একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি বলেন, প্রথমত, একটি সংগ্রহকারী সত্তার সাতজন সদস্যের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ ও অর্থ খরচের ক্ষেত্রে একজন সদস্য, তাই এককভাবে তাঁর কোনো দ্রব্য কেনার সুযোগ নেই। দ্বিতীয়ত, গণখাতে ক্রয়বিধি অনুযায়ী ওই ক্রয়ের ক্ষেত্রে সব দায় সংগ্রহকারী সংস্থার প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির। তৃতীয়ত, অভিযুক্ত কর্মকর্তার বক্তব্য শোনারও ধার ধারা হয়নি।চিঠিতে অসংগত অভিযোগ তুলে তাঁকে অপমান না করার জন্য অনুরোধ করেন আলতাফ হোসেন।