বিলম্বিত মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে দেরি করে প্রচারণা শুরু করেছেন চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মো. ইউসুফ চৌধুরী। গতকাল শনিবার তিনি গণসংযোগের পাশাপাশি অটোরিকশায় মাইক লাগিয়ে প্রচারণা চালান।

পৌরসভা এলাকার বাসিন্দারা বলেন, প্রতীক বরাদ্দের পরপরই আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী প্রচারণা চালালেও জাতীয় পার্টির প্রার্থীকে দেখা যায়নি। গতকাল প্রথম লাঙ্গল প্রতীকের মাইকিং শোনা গেছে।

জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মো. ইউসুফ চৌধুরী বলেন, বুঝেশুনে প্রচারণা চালাতে হচ্ছে। তাই একটু দেরি হয়েছে।