বিলুপ্ত চার ছিটমহলে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার অভ্যন্তরের বিলুপ্ত চারটি ছিটমহলের ৩০০ দুস্থ শীতার্ত লোকের মধ্যে কম্বল বিতরণ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। গত বৃহস্পতিবার বিকেলে এই কম্বল বিতরণ করা হয়।
ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে বিলুপ্ত ছিটমহলের দরিদ্র শীতার্ত লোকজনের হাতে কম্বল তুলে দেন ব্যাংকের রংপুর অঞ্চলের প্রধান উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক রথীন্দ্রনাথ সরকার, জলঢাকা শাখার ব্যবস্থাপক রুহুল আমিন, টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, ব্যাংকের নীলফামারী শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা হাবিবুর রহমান, আবদুস সালাম প্রমুখ।
নীলফামারী শাখার ব্যবস্থাপক রথীন্দ্রনাথ সরকার বলেন, অগ্রণী ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি (সিএসআর) ও এসএমই ফাইন্যান্সিং কার্যক্রমের আওতায় ওই চার বিলুপ্ত ছিটমহলের ৩০০ দরিদ্র শীতার্ত লোকের মধ্যে এসব কম্বল¨বিতরণ করা হয়।