বিলুপ্ত ছিটমহলে দ্বিতীয় পর্যায়ের ডিজিটাল নকশার জরিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সদ্যবিলুপ্ত ৫৫টি ছিটমহলে দ্বিতীয় পর্যায়ের ডিজিটাল নকশার ভূমি জরিপ কার্যক্রম গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। জোংড়া ইউনিয়নের ১১৬ নম্বর বাঁশকাটা ছিটমহলে ডিজিটাল নকশার (প্রস্তুত) ভূমি জরিপ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) টি এম এ মোমিন।
টি এম এ মোমিন বলেন, লালমনিরহাট জেলার অভ্যন্তরে সদ্যবিলুপ্ত ৫৯টি ছিটমহল রয়েছে। এর মধ্যে এ উপজেলায় রয়েছে ৫৫টি। তাঁর মধ্যে ১৯টিতে কোনো জনবসতি নেই। বাকি ৩৭টিতে লোকসংখ্যা ৯ হাজার ৬৪৫ জন। ২৭৯৩.১১ একর জমিতে ১১ হাজার ১২৬টি দাগ রয়েছে। এর মধ্যে ১৮টি ছিটমহলের ২ হাজার ২৩ দাগের ৩৫২.৪০ একর জমির জরিপের কাজ গত বছরের ডিসেম্বরে শেষ করা হয়েছে। এখন রংপুর বিভাগের জোনাল ভূমি জরিপ কার্যালয়ের আওতায় ডিজিটাল নকশার (প্রস্তুত) চার সদস্যবিশিষ্ট একটি দল কাজ শুরু করেছে।