পোশাকশিল্পে শ্রমদাসপ্রথা বিলোপের দাবি জানিয়েছে নাগরিক সংহতি। গতকাল রোববার জাতীয় জাদুঘরের সামনে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান প্রমুখ। সমাবেশে সাভারে ভবনধসে পোশাকশ্রমিক হত্যার বিচার, পেশাগত ঝুঁকি ইনস্টিটিউট গঠনসহ ১০ দফা দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।