বিশাল আকৃতির পাখি পড়ল পুকুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি বিশাল আকৃতির অসুস্থ পাখি ধরা পড়েছে। গত শনিবার সকালে ইগল প্রজাতির পাখিটি উপজেলার এছাক ড্রাইভারের হাট এলাকার একটি পুকুরে পড়ে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পাখিটি উড়ে এসে বাজারের অদূরে একটি গাছের মগডালে বসে। পরদিন সকালে পাখিটি গাছ থেকে পুকুরের পানিতে পড়ে যায়। গ্রামের একদল ছেলে পাখিটিকে পানি থেকে তুলে আনে। পরে স্থানীয় মিঠানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হারুন উর রশিদ পাখিটি নিজের জিম্মায় নেন।গতকাল দুপুরে হারুন প্রথম আলোকে জানান, পাখিটির ডানা দুটি প্রায় নয় ফুট লম্বা, ওজন প্রায় নয় কেজি। এখন অনেকটা সুস্থ। তবে উড়তে পারছে না। বামন সুন্দর বন বিভাগের বিট কর্মকর্তা মো. হাসান রাত আটটার দিকে মুঠোফোনে বলেন, তিনি পাখিটি উদ্ধার করেছেন। এটি খুবই অসুস্থ। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রাজ্জাক পাখিটির ছবি দেখে বলেন, এটি ইগল প্রজাতির পাখি।