বিশাল খাদ্যভান্ডার গড়ে না তুললে অভাব লেগে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, প্রতিটি মানুষের সুষম খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষির উত্পাদন বাড়াতে হবে। বিশাল খাদ্যভান্ডার গড়ে না তুললে অভাব লেগেই থাকবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বুধবার সকালে ‘ভিশন ২০২০’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত এই সেমিনারে সাম্প্রতিক সময়ের তিনটি বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপিত হয়। এর মধ্যে শিক্ষক জিন বোধি ভিক্ষু ‘খাদ্য নিরাপত্তা: বাংলাদেশ ও প্রাসঙ্গিক ভাবনা’, ইয়াহিয়া আখতার ‘বিডিআর বিদ্রোহের প্রাথমিক বিশ্লেষণ’ ও মো. আতিয়ার রহমান ‘বিশ্বের জলবায়ু পরিবর্তন’ বিষয়ক নিজ নিজ লেখা তিনটি প্রবন্ধ পাঠ করেন।