বিশিষ্ট কলাম লেখক আবদুল আলীর স্মরণসভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ জেড এম আবদুল আলী
এ জেড এম আবদুল আলী

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট কলাম লেখক এ জেড এম আবদুল আলীর স্মরণে আজ শুক্রবার বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মরহুমের গুণগ্রাহীরা আলোচনায় অংশ নেবেন।
শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম এই আলোচনা সভার আয়োজন করেছে। মরহুম আবদুল আলী পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত অর্থ-উপদেষ্টা ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তাও ছিলেন। স্মরণ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ইফ্ফাত আরা দেওয়ান, রেজওয়ানা চৌধুরী বন্যা, শামা রহমান, বুলবুল চৌধুরী, অদিতি মহসিন। বিজ্ঞপ্তি।