বিশিষ্ট দুই সাংবাদিকের স্মরণে সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট দুই সাংবাদিক আতাউস সামাদ ও ফাজলে রশীদের স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে জাতীয় প্রেসক্লাব। আজ মঙ্গলবার বেলা তিনটায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ শোকসভা অনুষ্ঠিত হবে।বিবিসিখ্যাত সাংবাদিক আতাউস সামাদ প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন। গত ২৬ সেপ্টেম্বর তিনি মারা যান। আর ফাজলে রশীদ মারা যান গত ২৮ সেপ্টেম্বর। তিনি বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।