বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বসেছে অনুসন্ধান কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ১২জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন অনুসন্ধান কমিটির ছয় সদস্য। ছ​বি: সাজিদ হোসেন
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ১২জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন অনুসন্ধান কমিটির ছয় সদস্য। ছ​বি: সাজিদ হোসেন

বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছে নির্বাচন কমিশন গ​ঠনের উদ্দেশ্যে গঠিত অনুসন্ধান কমিটি। আজ সোমবার বিকেলে ৪টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই মতবিনিময় সভা শুরু হয়। ১২ বিশিষ্ট নাগরিক হলেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, হাইকোর্টের সাবেক বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা।

বৈঠকে কমিটির ছয় সদস্যের সবাই উপস্থিত রয়েছেন। কমিটির আহ্বায়ক হলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অন্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

নির্বাচন কমিশন গঠনে ১০ ব্যক্তির নাম প্রস্তাব করার লক্ষ্যে গত বুধবার ছয় সদস্যের এই সার্চ বা অনুসন্ধান কমিটি ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ। এই কমিটির সদস্যরা শনিবার (২৮ জানুয়ারি) প্রথম বৈঠক করেন। সেখানে তাঁরা প্রতিটি রাজনৈতিক দলের কাছে পাঁচজন করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তির নাম চাওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি ১২ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে মতবিনিময় করারও সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: