বিশিষ্ট নাগরিকের সঙ্গে অনুসন্ধান কমিটির বৈঠক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চারজন বিশিষ্ট নাগরিকের সঙ্গে অনুসন্ধান কমিটির বৈঠক শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই মতবিনিময় শুরু হয়।

বিশিষ্ট নাগরিকেরা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদকে আমন্ত্রণ জানানো হলেও পরে গতকাল মঙ্গলবার তাঁর নাম বাদ দেওয়া হয়।

গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিবকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণামূলক মামলা বিচারাধীন। এটা আমলে নেওয়া হবে কি না? জবাবে সচিব বলেন, অনুসন্ধান কমিটিকে এটা জানানো হবে। পরে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আবদুর রশিদের নামে মামলা থাকায় তাঁকে বাদ দেওয়া হয়েছে।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।