বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভবনে গতকাল দেশের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক রফিকুল ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফোকাস বাংলা
গণভবনে গতকাল দেশের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক রফিকুল ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কবি, শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তি ও তাঁর পরিবার-স্বজনদের সম্মানে গণভবনে ইফতার মাহফিলের আয়োজন করেন গতকাল বুধবার।

শেখ হাসিনা ইফতারের আগে বিভিন্ন টেবিলে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমি মোনাজাত পরিচালনা করেন।

ইফতারে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, সাংসদ হাছান মাহমুদ, শেখ হেলাল উদ্দিন। এ ছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ড. রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশীদ, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশিষ্ট অভিনেতা আবদুর রাজ্জাক, হাসান ইমাম, রিয়াজ, শমী কায়সার, বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান, সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, কবি রুবি রহমান প্রমুখ ইফতারে যোগ দেন।