বিশিষ্ট শিক্ষাবিদ রথীন্দ্রানাথ বোস আর নেই

যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয় এবং ইউএইচ সিস্টেমের গবেষণা ও প্রযুক্তি স্থানান্তর বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর রথীন্দ্রানাথ বোস আর নেই। গত শুক্রবার ইহলোক ত্যাগ করেন তিনি।
রথীন্দ্রানাথ বোসের বয়স হয়েছিল ৬৩ বছর। চিকিৎসা ও জ্বালানি খাতে বিশেষ অবদানের জন্য তিনি খ্যাতি কুড়িয়েছেন। তিনি অ্যান্টি-ক্যানসার ড্রাগের নতুন শ্রেণি ফসফাপ্লাটিন এবং ক্যানসার কেন্দ্রে যৌগিক ক্লিনিক্যাল পরীক্ষাপদ্ধতি আবিষ্কার করেন।
রথীন্দ্রানাথ বোস নড়াইলের কমলাপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ বোস, দিনাজপুরের চিকিৎসক বিকে বোস, নড়াইলের আইনজীবী সুবাস চন্দ্র বোস, বেক্সিমকোর সাবেক কর্মকর্তা স্বপন বোস, শুল্ক কর্মকর্তা সমীর বোস ও বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ আরও ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বিশিষ্ট এই শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর ও পরবর্তী সময় যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।