বিশিষ্ট সমাজসেবী আনোয়ারা খান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ও জাতীয় অধ্যাপক এম আর খানের স্ত্রী আনোয়ারা খান (৭৭) গতকাল শনিবার সকালে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। আনোয়ারা খান স্বামী ও একমাত্র মেয়েকে রেখে গেছেন। গতকাল বিকেলে সেন্ট্রাল হাসপাতালে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আগামীকাল সোমবার সাতক্ষীরার রসুলপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। আনোয়ারা খান ১৯৩৩ সালের ৯ নভেম্বর সাতক্ষীরার রসুলপুরে জন্মগ্রহণ করেন। সেখান থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়ে তিনি কলকাতার বিখ্যাত সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে পড়াশোনা করেন। এরপর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। আনোয়ারা খান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এম আর খান ও আনোয়ারা ট্রাস্টের মাধ্যমে শিশুস্বাস্থ্য ও শিক্ষায় অনুদান, হাসপাতাল ও স্কুল প্রতিষ্ঠা, মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তি প্রদান প্রভৃতি নানা সমাজসেবামূলক কাজ করে গেছেন তিনি। বিজ্ঞপ্তি।