বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক টিভির প্রধান বার্তা সম্পাদক ও ফেডারেল সাংবাদিক ইউনি-য়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব মনজুরুল আলম গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ব্লাড ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।মনজুরুল আলম দৈনিক আজাদ-এ কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি দৈনিক ইনকিলাব-এর প্রধান প্রতিবেদক ও উপসম্পাদকের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক উপপ্রধানমন্ত্রী এম এ মতিন এবং মহাসচিব আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আখতার ইউসুফ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, মহাসচিব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গতকাল শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়। মনজুরুল আলমের স্মরণে আগামী বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিএফইউজে ও ডিইউজে এ শোকসভার আয়োজন করছে।