বিশিষ্টজনদের সম্মানে খালেদা জিয়ার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাজীবী ও দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে গতকাল রোববার ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। জাতীয় সংসদ ভবনের এলডি হলে পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে তিনি এ ইফতারের আয়োজন করেন।ইফতার মাহফিলে ব্যবসায়ী, সাবেক সচিব, চিকিৎসক, প্রকৌশলী, বিভিন্ন পত্রিকার সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব, জ্যেষ্ঠ সাংবাদিক, কৃষিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।ইফতারের আগে মোনাজাত হয়। মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। মোনাজাতে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র নস্যাৎ এবং পরিবারের জীবিত সদস্যদের দীর্ঘায়ু কামনা করা হয়। এ ছাড়া খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর রোগমুক্তি ও মামলা থেকে তাঁদের মুক্তি চাওয়া হয়।খালেদা জিয়ার সঙ্গে যাঁরা ইফতার করেন, তাঁদের মধ্যে ছিলেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম এ মাজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ প্রমুখ।