বিশিষ্টজনদের সম্মানে খালেদার ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া। ফাইল ছবি
খালেদা জিয়া। ফাইল ছবি

পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই ইফতারের আয়োজন করা হয়।

এতে কবি আল মাহমুদ, আইনজীবী রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, সাংবাদিক শফিক রেহমান, পোশাকশিল্প খাতের ব্যবসায়ীদের নেতা সালাম মুর্শেদী, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ সাংবাদিক, শিক্ষক, চিকিত্সক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার নেতারা অংশ নেন।