বিশুদ্ধ পানি পৌঁছে দেবে সিবিটিপিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত বিশুদ্ধ পানি পৌঁছে দিতে শিগগিরই কার্যক্রম শুরু করতে যাচ্ছে কানাডা বাংলাদেশ ট্রেড প্রমোশন সেন্টার ইনক (সিবিটিপিসি)। গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা জানান। বক্তারা জানান, বাংলাদেশের পানি ও তার বিশুদ্ধকরণ প্রক্রিয়া, দেশের মানুষের কাছে সহজভাবে জীবাণু ও আর্সেনিকমুক্ত পানি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা করাই সিবিটিপিসির মূল লক্ষ্য। সিবিটিপিসি কানাডা ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিবিটিপিসির চেয়ারম্যান আলীমুর রহমান হায়দারী, উপদেষ্টা মীর আনিস উজ্জামান, পরিচালক হাসান জামান, সৈয়দ সামচুল আলম ও রেদওয়ান ফারাবী। বিজ্ঞপ্তি।