প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ যানবাহনের বিরুদ্ধে সিলেট শহরে বিশেষ অভিযানে নামছে মহানগর পুলিশ। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ অভিযান। তবে অবৈধ যানবাহন চলাচল বন্ধে পুলিশের নিয়মিত কার্যক্রমও চলবে। গতকাল মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ বলেন, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক ওই অভিযানে গাড়ির বৈধ কাগজপত্র, চালকের লাইসেন্সসহ ট্রাফিক আইন মেনে চলার বিষয়টি অভিযানে পর্যবেক্ষণ করা হবে।