বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজা পাওয়া আসামি, জুয়াড়িসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত বাগেরহাট পৌরসভাসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে সাজা পাওয়া আসামিরা হলেন বাগেরহাট পৌরসভার বাসাবাটি এলাকার ইউসুফ শেখ, সদর উপজেলার দেওয়ানবাটি এলাকার হালিম হাওলাদার ও গোবরদিয়া গ্রামের সাগর হাওলাদার। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান বলেন, বাগেরহাট মডেল থানা পুলিশের পৃথক দুটি দল সাজা পাওয়া, নিয়মিত মামলার পলাতক আসামি, জুয়াড়িসহ ২০ জনকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।