বিশেষ কারণ ছাড়া গরুবাহী ট্রাক থামানো যাবে না: আইজিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ কোনো কারণ ছাড়া মহাসড়কে গরুবাহী ট্রাক থামানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, এখন পর্যন্ত গরুবাহী ট্রাকে চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি। এমন অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় পুলিশ কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণকক্ষ) উদ্বোধনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘ঈদে কোনো হুমকি নেই, তবে সব ধরনের হুমকি মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি।’