বিশেষ কোটার ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বিশেষ কোটার ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। সূত্র জানায়, মুক্তিযোদ্ধা কোটায় ৭৪ জন, প্রতিবন্ধী কোটায় ১৫ জন, উপজাতি কোটায় পাঁচজন, ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী কোটায় পাঁচজন, হরিজন কোটায় দুজনসহ মোট ১০১ জনকে মেধা তালিকায় ও উত্তীর্ণ অন্যদের অপেক্ষমাণ তালিকায় রেখে বিশেষ কোটার ফল প্রকাশ করা হয়েছে। ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) ও সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে পাওয়া যাবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ১৮ মের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ১৯ মে থেকে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি