প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে বিশেষ কোটায় ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশেষ কোটায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ ২৪ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.iubd.net/www.iu.ac.bd) ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।