প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলের জন্য শিক্ষার্থীদের বিনা মূল্যে বিশেষ ক্লাস ও মডেল টেস্টের ব্যবস্থা করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা। ২ মার্চ সকাল ১০টা থেকে ক্লাস শুরু হবে। পৌর শহরে মাইকিং করে গতকাল বুধবার এর প্রচারণা চালানো হয়। শিক্ষা কার্যক্রমের সমন্বয়ক সমীর চক্রবর্তী বলেন, অভিজ্ঞ শিক্ষক দিয়ে এই ক্লাস পরিচালনা করা হবে। কোর্সে অংশ নিতে আগ্রহীদের শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত পৌর কার্যালয়ের শিক্ষা সেলে যোগাযোগ করতে বলা হয়েছে।