বিশেষ গুণীজন সমঞ্চাননা পেলেন দ্রোহের কবি রুদ্র
বাগেরহাটের প্রধান বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান বাগেরহাট ফাউন্ডেশনের ২০১৩ সালের বিশেষ গুণীজন (মরণোত্তর) সমঞ্চাননা পেয়েছেন দ্রোহের কবি রুদ্র মুহমঞ্চদ শহিদুল্লাহ। এ বছর ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী ও গুণীজন সমঞ্চাননা অনুষ্ঠানে সাহিত্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সমঞ্চাননা দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ-জামানের হাত থেকে সমঞ্চাননা গ্রহণ করেন তাঁর ছোট ভাই সুমেল শারাফাত। শিক্ষায় মরণোত্তর সমঞ্চাননা পেয়েছেন বাগেরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ মো. কাওছার ও সমাজসেবায় সাবেক পৌর মেয়র এ এস এম আতাহার হোসেন।
বাগেরহাট ফাউন্ডেশন এ বছর তিনটি বিভাগে ১১টি শ্রেণীতে ২৫ জন গুণীকে সমঞ্চাননা দেয় ও ৭৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। বিশেষ গুণীজন সম্মাননা পেয়েছেন জাতীয় অ্যাথলেট বুলবুলি আক্তার।
আর গুণীজন সমঞ্চাননা পেয়েছেন সাহিত্যে কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার, শিক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন সৈয়দ সিরাজুল করিম, সংস্কৃতিতে জাহাঙ্গীর আলী, শিল্পী নিয়াজ মোহাম্মদ তারিক, ক্রীড়ায় বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ এবং ক্রীড়া সংগঠক সরদার সেলিম আহমেদ। সাংবাদিকতায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বিএসএস) জেলা প্রতিনিধি শাহ আলম, সমাজসেবায় সাংসদ মোজামেঞ্চল হোসেন ও সাংসদ মীর শওকাত আলী, মুক্তিযুদ্ধে মো. মোস্তফা কামাল বীর প্রতীক, শেখ আবদুল জলিল ও মসাইদ ইব্রাহিম হোসেন।
অসচ্ছল গুণীজন অনুদান পেয়েছেন খুলনা বেতারের শিল্পী মো. সালাহ উদ্দিন, সাংবাদিক এস এম তাজউদ্দিন, ক্রীড়াবিদ একরামুল কবির ও আলমগীর, মুক্তিযোদ্ধা শাহাদাৎ শেখ, প্রতিবন্ধী উন্নয়নকর্মী শেখ শামীম হাসান, ক্রীড়া সংগঠক আবদুর রহমান শিকদার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী উজ্জ্বল কুমার হালদার ও তানিয়া সুলতানা।
গতকাল শনিবার দুপুরে ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মু. শুকুর আলীর সভাপতিত্বে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে কৃতী শিক্ষার্থী ও গুণীজন সমঞ্চাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।