বিশেষ জজ-৭-এ গেল কোকোর আয়কর ফাঁকির মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে করা আয়কর ফাঁকির মামলার বিচার নিষ্পত্তি করতে ঢাকার বিশেষ জজ-৭-এ পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ১৩ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ ধার্য করেছেন।