বিশেষ দলের সঙ্গে জড়িতরাই জঙ্গিবাদে জড়ায়: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, মাদ্রাসায় যারা পড়ে, তারা জঙ্গি তৎপরতায় জড়িত নয়। যারা মাদ্রাসায় পড়ে এবং বিশেষ কোনো দলের সঙ্গে সম্পৃক্ত, তারা মাদ্রাসা থেকে বেরিয়ে এসে জঙ্গিদের সঙ্গে যুক্ত হয়।

গতকাল শনিবার বিকেলে গাজীপুরের রাজবাড়ি মাঠে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত জঙ্গিবাদ ও মাদকবিরোধী ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদুল হক এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমাদের সবাইকে পরিবার-পরিজন, সন্তানসন্ততিসহ সব মানুষকে নিরাপত্তার জন্য বোঝাতে হবে যে, ইসলাম শান্তির ধর্ম। কতিপয় স্বার্থান্বেষী ইসলামের নামে বদনাম করছে। তারা ইসলামকে জানে না।’

শহীদুল হক বলেন, গ্রেপ্তারের পর জঙ্গিরা ইসলামকে বাঁচাতে মানুষ হত্যার কথা বলেছেন। তাঁরা বলেছেন, মৃত্যুর পর তাঁরা বেহেশতে যাবেন। নারী জঙ্গিরাও একই কথা বলেছেন। তাঁরা সবাই ইসলামের ভুল ব্যাখ্যা পেয়েছেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম, কাপাসিয়া বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ মাওলানা মীযানুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।