বিশেষ দেশের সঙ্গে বোঝাপড়া করতে সিঙ্গাপুরে গেছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শুধু চিকির‌্যাসার জন্য নয়, একটি “বিশেষ শক্তিশালী দেশের” সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুরে গেছেন। কীভাবে আগামীতে ক্ষমতায় আসা যায়, তা নিয়ে বোঝাপড়ার জন্যই তিনি সেখানে গেছেন।’ গতকাল বুধবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সৈয়দ আশরাফুল ইসলাম এসব কথা বলেন।সৈয়দ আশরাফের বক্তৃতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সৈয়দ আশরাফ তাঁর বক্তৃতায় বলেন, ‘বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া চিকির‌্যাসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেন। সেখানে চিকির‌্যাসা উন্নত মানের। হাসপাতালে ভর্তি হবেন খালেদা। চিকির‌্যাসার জন্য সেখানে কিছু চিকির‌্যাসকও আসবেন। এটাও সত্যি। তবে তিনি শুধু চিকির‌্যাসার জন্য সিঙ্গাপুরে যাননি। একটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুরে গেছেন। কীভাবে আগামীতে ক্ষমতায় আসা যায়, কী করলে তারা ক্ষমতায় আসতে সহায়তা করবে, এ বোঝাপড়ার জন্যই তিনি এ সফরে গেছেন।’ সৈয়দ আশরাফ আরও বলেন, ‘খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে লন্ডনে যাবেন ছেলেকে দেখার জন্য। তিনি যেতেই পারেন। এ কথা তিনি বা তাঁর দল প্রকাশ করেনি। কিন্তু তিনি সেখানে যাচ্ছেন আরেকটি শক্তিশালী দেশের সঙ্গে আলোচনা করার জন্য। আমি এখন ওই দেশগুলোর নাম বলব না। উনি দেশে ফিরে এলে তখন বলব।’ ষড়যন্ত্র ও খুন ছাড়া বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারেনি—এ মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, ‘আগামীতে তারা আরও ভয়ংকর খুন ও ষড়যন্ত্র করতে পারে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।’ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন আর আওয়ামী লীগ একা নয়। ষড়যন্ত্র মোকাবিলায় শাহবাগের তরুণ প্রজন্মসহ লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে আছে। দেশের প্রতিটি জেলা-উপজেলা এখন শাহবাগ।’মানবতাবিরোধী অপরাধীদের চলমান বিচারকে একটি অর্জন আখ্যা দিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘এর সম্পূর্ণ দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশে ফিরতে না পারলে দেশ গণতন্ত্রে ফিরত না। যুদ্ধাপরাধীদের বিচার হতো না।’