বিশেষ ধারা বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন উন্নয়ন ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে আলোচকেরা বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬ পাসের আগে এতে মেয়েদের বিয়ের বয়স কমানোসংক্রান্ত যে বিশেষ ধারা আছে, তা বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে ব্র্যাক, অ্যাকশনএইড বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, উইমেন ফর উইমেন, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, আমরাই পারি জোট, গার্লস নট ব্রাইডস বাংলাদেশ পার্টনারশিপ, অপরাজেয় বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ দাবি জানান। আলোচকেরা বলেছেন, মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া থেকে বিশেষ ধারা বাতিল করে মেয়েদের ন্যূনতম বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর রাখতে হবে। বিজ্ঞপ্তি।