বিশেষ ধারা বাতিলের পক্ষে আসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিয়ের বয়স ১৮-এর ক্ষেত্রে বিশেষ ছাড়ের বিধান রাখার বিরোধিতা করে আইন ও সালিশ কেন্দ্র (আসক) বলেছে, এর মানে দাঁড়াবে, দেশে বাল্যবিবাহ নিরোধের ক্ষেত্রে অগ্রগতির পরিবর্তে পিছিয়ে যাওয়া। গতকাল সোমবার আসকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. নূর খানের সই করা এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ১৯২৯ সালে বাল্যবিবাহ নিরোধ আইন পাস হয়। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠনের কার্যক্রম, সুশীল সমাজের তৎপরতা এবং গণমাধ্যমে প্রচারের ফলে বর্তমানে ‘মেয়েদের বিয়ের বয়স ১৮’ এ বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে এবং বিষয়টি নিয়ে জনসাধারণ সচেতন হয়েছে। ১৮ বছরের কম বয়সে মেয়ের বিয়ে দেওয়া অপরাধ এবং এটি মা ও সন্তানের জন্য ঝুঁকি বয়ে আনে, তা-ও অধিকাংশ মানুষ জানে।